ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার:সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ৫০তম বিসিএস থেকে ভাইভা ১০০ নম্বরের: জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান চ্যালেঞ্জ: নাহিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, সেটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। আর সে লক্ষ্যে পৌঁছাবার প্রধান নিয়ামক হচ্ছেন আমাদের শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের পাশে আছে। আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা।’ তিনি আজ শনিবার সিলেট জেলার গোলাপগঞ্জে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা হচ্ছে এক প্রকার ব্রত। শিকক্ষকতার চেয়ে মূল্যবান পেশা আর নেই। কিন্তু কিছু লোক শিক্ষকতা পেশার সম্মান নষ্ট করে দিচ্ছে। অনেক শিক্ষক প্রশ্নফাঁসে জড়িয়ে পড়ছেন। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে অনেক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। কিছু লোকের অপকর্মের ফলে আজ এই মহৎ পেশাটি কলঙ্কিত হচ্ছে। কিন্তু সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রশ্নফাঁস ঠেকানো সম্ভব হয়েছে।

অনেক সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নারী শিক্ষার ক্ষেত্রে আমাদের অর্জন অপরিসীম। আমরা ২০১২ সালের মধ্যেই শিক্ষাক্ষেত্রে নারী পুরুষ সমতা অর্জন করেছি। ২০১৪-১৫ সালে দেশে বিএনপি-জামায়াত দেশে যুদ্ধাবস্থা তৈরী করলেও আওয়ামী লীগ সরকার কোমলমতি শিশুদের হাতে সময়মতো বই তুলে দিতে পেরেছিল। আওয়ামী লীগ সরকার বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর ৯ বছরে ২৬০ কোটির অধিক বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পৃথিবীর কোন দেশে একসাথে এতো বই বিনামূল্যে বিতরণের নজির নেই।’

শনিবার সকাল ১০টায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ স্কাউটস অঞ্চল, চৌধুরী বাজারে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষথেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, ‘বর্তমানে ১ কোটি ৬৪ লাখ শিক্ষার্থী বৃত্তি পায়। প্রতিমাসে এমপিওভুক্তির আওতায় শিক্ষকদের বেতন হিসেবে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। আমাদের বুঝতে হবে আমাদের সম্পদ কম। আমরা অর্থনৈতিক দিয়ে দরিদ্র হতে পারি মেধার দিক দিয়ে দরিদ্র নই।’

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনসুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, বাংলাদেশ শিক্ষক সমিতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সচিব সুজা মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত সচিব মোহাম্মদ বাসিত, যুগ্ম সচিব আবু জাফর মোহাম্মদ ফয়সল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আঞ্চলিক কমিশনার মুবিন আহমদ জায়গীদার, স্কাউট আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ সিরাজুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান চ্যালেঞ্জ: নাহিদ

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮