ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’ জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

এবার ফিলিস্তিনিদের গুলি করে হত্যায় যোগ দিল মিসর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিসরের সেনাদের গুলিতে ফিলিস্তিনের গাজা উপত্যকার এক জেলে নিহত হয়েছেন। মিসরীয় সেনাদের গুলিতে এই প্রথম কোনো ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটল। এর আগে দখলদার ইসরাইলি সেনারা প্রায়ই ফিলিস্তিনি জেলেদের ওপর এ ধরনের গুলি চালাত।

শনিবার ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ সংস্থা হামাসের আল-আকসা টিভি জানায়, গাজা উপত্যকার রাফা উপকূলের কাছে মিসরের সেনারা ফিলিস্তিনের একটি মাছ ধরা নৌকায় গুলি চালায়। এতে মারাত্মকভাবে আহত হন ৩৩ বছরের আবদুল্লাহ রামাদান জিদান। পরে তিনি মারা যান।

২০০৬ সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বিপুল বিজয় লাভের পর ২০০৭ সাল থেকে দখলদার ইসরাইল গাজা উপত্যাকে অবরোধ করে রেখেছে। এতে গাজার জনজীবনে নেমে আসে মারাত্মক বিপর্যয়। সেখানকার প্রায় ২০ লাখ মানুষ সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৪ সালে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান আবেদল ফাত্তাহ আল-সিসি। পরে সিসি এক বিতর্কিত নির্বাচনে মিসরের প্রেসিডেন্টও নির্বাচিত হন। এর পর থেকে মিসরের সেনারা ফিলিস্তিনিদের ওপর খড়গহস্ত হয়ে পড়েছেন। তারা রাফা সীমান্ত বন্ধ রেখে ইসরাইলের অবরোধ বাস্তবায়ন করছে।

ইসরাইল-মিসরের আঁতাতের ফলে গাজাকে এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার আখ্যা দিয়ে আসছেন আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

এবার ফিলিস্তিনিদের গুলি করে হত্যায় যোগ দিল মিসর

আপডেট সময় ০৩:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮