ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানাডায় মুসলিম শিশুর ওপর হামলা, হিজাব কেটে ফেলার চেষ্টা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার টরেন্টোয় খাওলা নোমান নামে ১১ বছরের এক মুসলিম শিশুর ওপর আক্রমণ চালিয়েছে এক দুর্বৃত্ত। সে কাঁচি দিয়ে শিশুটির হিজাব কেটে ফেলার চেষ্টা করেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে টরেন্টোর পূর্বে পলিন জনসন স্কুলের কাছে এ ঘটনা ঘটে। ওই সময় শিশুটি স্কুল থেকে ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল।

খাওলা নোমান জানায়, বাড়ি ফেরার সময় এক ব্যক্তি দুবার তার হিজাব কেটে ফেলার চেষ্টা করে। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। হামলাকারীকে ভয় দেখানোর জন্য তার দিকে ফিরে সে চিৎকার করে, এর পর ভাইকে নিয়ে ছুটে পালিয়ে যায়। শিশুটি জানায়, পরে সে দেখতে পায় তার হিজাবের নিচ থেকে ওপরে প্রায় ১২ ইঞ্চি কাটা।

জানা গেছে, প্রথম হামলার পর নিরাপত্তার জন্য দুই ভাইবোন অন্য ছেলেমেয়েদের সঙ্গে হাঁটছিল; কিন্তু বাড়ির রাস্তা আলাদা হওয়ায় একটা সময় অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা। এর ১০ মিনিটের মধ্যেই হামলাকারী দুর্বৃত্ত আবার ফিরে আসে। এবারও সে শিশুটির হিজাব কাটার চেষ্টা করে। তখন নোমান চিৎকার দিয়ে ভাইয়ের সঙ্গে দৌড়ে আত্মরক্ষা করে।

পুলিশ জানিয়েছে, শিশু নোমানের ওপর হামলাকারী অভিযুক্ত ব্যক্তি এশীয় বংশোদ্ভুত। কালো মাথা ঢাকা পোশাক ও চশমা পরা ছিল ওই দুর্বৃত্ত। প্রায় ২০ বছর বয়সী এ দুর্বৃত্ত ৬ ফুটের মতো লম্বা ও মাঝারি স্বাস্থ্যের। পুলিশ তাকে খুঁজছে।

১১ বছরের খাওলা নোমানের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, একটি বাচ্চা মেয়ের ওপর তার ধর্মের কারণে হামলার ঘটনায় আমি মুষড়ে পড়েছি। আমাদের সবার আজ এবং প্রতিদিনই এটি মনে রাখা দরকার- এমন অপকর্মের চেয়েও আমরা ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কানাডায় মুসলিম শিশুর ওপর হামলা, হিজাব কেটে ফেলার চেষ্টা

আপডেট সময় ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮