ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিটহোল বলায় ট্রাম্পকে ক্ষমা চাইতে বলল আফ্রিকান ইউনিয়ন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফ্রিকার অভিবাসীদের ‘শিটহোল’ বা অত্যন্ত নোংরা ও বসবাসের অযোগ্য অভিহিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে বলেছে ৫৫ জাতিগোষ্ঠীর সংস্থা আফ্রিকান ইউনিয়ন।

ওয়াশিংটন ডিসিতে আফ্রিকান ইউনিয়নের দফতর ট্রাম্পের বক্তব্যে ‘হতাশা ও ক্ষোভ’ প্রকাশ করে এ আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, ট্রাম্প প্রশাসন আফ্রিকার জনগণকে বুঝতে ভুল করেছে।

গত বৃহস্পতিবার অভিবাসীবিষয়ক সিনেটরদের এক বৈঠকে আফ্রিকার দেশগুলো সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশের পর ট্রাম্প দাবি করেন তিনি এমন বর্ণবাদী পরিভাষা ব্যবহার করেননি।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত দুজন রিপাবলিকান সিনেটর ট্রাম্পের আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কিন্তু সেখানে উপস্থিত ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন বলেন, ট্রাম্প আফ্রিকার দেশগুলোকে বেশ কয়েকবার ‘অত্যন্ত নোংরা’ বলে অভিহিত করেছেন এবং বহুবার ‘বর্ণবাদী’ পরিভাষা ব্যবহার করেছেন।

ট্রাম্প শুক্রবার এক টুইটবার্তায় দাবি করেছেন, তিনি সিনেটরদের সঙ্গে বৈঠকে আফ্রিকার অভিবাসীদের নিয়ে অনেক ‘কড়া’ কথা বলেছেন; কিন্তু যে পরিভাষাগুলো সংবাদমাধ্যমে এসেছে তিনি তা বলেননি।

কিন্তু তার এই অস্বীকৃতিতে সন্তুষ্ট হতে পারেনি আফ্রিকান ইউনিয়ন। সংস্থাটি আফ্রিকার দেশগুলোকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য ট্রাম্পকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিটহোল বলায় ট্রাম্পকে ক্ষমা চাইতে বলল আফ্রিকান ইউনিয়ন

আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮