ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাবে: শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার গ্রামভিত্তিক উন্নয়ন করে যাচ্ছেন। যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে, এগুলো বাস্তবায়ন করা হলে আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাবে।

রাজধানীর মানুষ যেসব সুবিধা পাচ্ছে গ্রামের মানুষকেও সরকার অনুরূপ সুবিধা দিচ্ছে। শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গরিব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে ত্রাণের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

সরকার জনগণের কল্যাণে কাজ করছে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে বাঙালিরা কষ্টে ছিল, অভাবগ্রস্ত ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তাকে হত্যার মধ্য দিয়ে সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে জনগণের কল্যাণে কাজ করছেন। নানা প্রকল্প সৃষ্টি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এমনিভাবেই দেশ এগিয়ে যাচ্ছে।

সরকার জনগণের চাহিদা অনুযায়ী কাজ করছেন দাবি করে শিল্পমন্ত্রী বলেন, এখন সারা দেশে শীত পড়ছে। শীতার্ত মানুষের কথা চিন্তা করে শেখ হাসিনা শীত নিবারণের পোশাক দিচ্ছেন, কম্বল দিচ্ছেন।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া।

অনুষ্ঠানে চার হাজার ৬১২ জন গরিব, অসহায়, দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল তুলে দেন শিল্পমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাবে: শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৯:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮