ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

গোপালগঞ্জ ও ময়মনসিংহে হচ্ছে নতুন বেতার কেন্দ্র: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

বেতার সম্প্রচার ব্যবস্থাকে ডিজিটালাইজড এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহে দুটি নতুন বেতার কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সারাদেশের সকল বেতার কেন্দ্রগুলোকে ডিজিটালাইজড করার পাশাপাশি নতুন করে গোপালগঞ্জ ও ময়মনসিংহে দুটি বেতার কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

ইসলামিক ও দিগন্ত টিভির সম্প্রচার স্থগিতের কারণ সম্পর্কে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলামের নেতৃত্বে যখন ঢাকা শহর এবং বাংলাদেশ দখল করার চক্রান্ত চলছিল। ঢাকা শহরে আগুন লাগিয়ে সব কিছু পুড়িয়ে দেয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় সরাসরি সম্প্রচারের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে এই দুটো চ্যানেল থেকে উস্কানি দেয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে ওই উস্কানি বন্ধ ও দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণ করতে সম্প্রচার স্থগিত করা হয়। এখনো সেই স্থগিতাবস্থায় বিদ্যমান রয়েছে। সম্প্রচার স্থগিত বিদ্যমান রাখা অথবা লাইসেন্স বাতিল করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’

ইনু বলেন, ‘ইসলামিক ও দিগন্ত টিভির সম্প্রচার স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেয় হয়। তারা নোটিশের জবাব দিয়েছে। কিন্তু তাদের জবাব সন্তোষজনক নয়। পুরো বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। লাইসেন্স বাতিল করা হবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।’

এ সময় তথ্যমন্ত্রী ঢাকা, চট্টগ্রামের বাইরে বিটিভির আরও ছয়টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করার তথ্য দেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নয়টি বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স প্রদান করা হয়। এর মধ্যে চ্যানেল ওয়ান ও সিএসবি টিভি চ্যানেলের লাইন্সেস বাতিল করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

গোপালগঞ্জ ও ময়মনসিংহে হচ্ছে নতুন বেতার কেন্দ্র: ইনু

আপডেট সময় ১২:৩২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮