ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

বিটিভির আরও ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করা হবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ঢাকা, চট্টগ্রামের বাইরে বিটিভির রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহে ছয়টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করা হবে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য রহিম উল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, ২০১৪ সালের ১৮ মে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে নির্দেশনা অনুযায়ী রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশাল অঞ্চলের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং বিনোদনমূলক অনুষ্ঠান, উন্নয়ন ও জনসচেতনতামূলক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দূরীকরণমূলক অনুষ্ঠান নির্মাণ এবং প্রচার করার লক্ষ্যে ‘বাংলাদেশ টেলিভিশনের পাঁচটি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন’ শীর্ষক এ প্রকল্প গ্রহণ করা হয়।

পরে ২০১৭ সালের ১৪ মার্চে একনেক সভায় ময়মনসিংহ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিবেচনা করে ওই প্রকল্পে নতুন বিভাগ ময়মনসিংহ অন্তর্ভুক্তসহ প্রকল্পে মোট ব্যয় অপরিবর্তিত রেখে ছয়টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয় বলে জানান তথ্যমন্ত্রী। ।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ডিজিটাল টেরিস্ট্রিয়াল টেলিভিশন ব্রডকাস্টিং পদ্ধতিতে দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের গুণগতমান বৃদ্ধি এবং একই সঙ্গে ট্রান্সমিটারের মাধ্যমে একাধিক অনুষ্ঠান সম্প্রচার করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার পদক্ষেপ নেয়া হয়েছে। গত ৫ ডিসেম্বরে প্রকল্পটির পিইসি সভায় প্রকল্প নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

বিটিভির আরও ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করা হবে: ইনু

আপডেট সময় ০৮:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮