ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

রেলকে পৃথক মন্ত্রণালয় করায় ব্যাপক উন্নয়ন হয়েছে: রেলমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার রেলকে পৃথক মন্ত্রনালয় করায় রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর তার সুবিধা ভোগ করছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার(১১ জানুয়ারী) দুপুরে লালমনিরহাটে উন্নয়ন মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী আরো বলেন, বিএনপি`র সময় রেলের জমি বেদখল দিয়েছে। আওয়ামী লীগ সরকার সেই রেলের বেদখলীয় জমি পুনউদ্ধার করছে। বাংলাদেশ রেলওয়েতে ৪৬ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। মামলা দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় বাঁধা দিতে চেষ্টা করছে বিএনপি-জামায়াত। আইনী লড়াই শেষে রেলপথ মন্ত্রনালয়ে জনবল নিয়োগ দেয়া হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনলায় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট কুড়িগ্রাম সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, রেলপথ সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজাউল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, ক্যাপ্টেন(অবসর) আজিজুল হক বীর প্রতিক।

এর আগে বৃহস্পতিবার সকালে রেলমন্ত্রী মজিবুল হক এমপির নেতৃত্বে লালমনিরহাট সোহরওয়ার্দী মাঠ থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে শেষ হয়। র‌্যালিতে স্থানীয় স্কুল, কলেজ, বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এ দিকে বুধবার রাতে লালমনিরহাট সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের সঙ্গে মত বিনিময় করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

রেলকে পৃথক মন্ত্রণালয় করায় ব্যাপক উন্নয়ন হয়েছে: রেলমন্ত্রী

আপডেট সময় ০৪:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮