ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

সাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাবলিগের মুরব্বিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

‘দিল্লির মাওলানা সাদ ইজতেমায় অংশ নিচ্ছেন না’ পুলিশের পক্ষ থেকে এমনটা জানানো হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি। তিনি বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাবলিগের মুরব্বিরা। এক্ষেত্রে সরকার কিছু করবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। এর আগে মহাখালী পাবলিক হেলথ ইনস্টিটিউট রোডে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিতর্কিত কিছু মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে মাওলানা সাদকে এবারের ইজতেমায় না আসতে অনুরোধ করে আসছিলেন আলেম-ওলামা। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠকও হয়। তবে শেষ পর্যন্ত গতকাল বুধবার বাংলাদেশে পৌঁছান তাবলিগের শীর্ষ এই ব্যক্তি।

মাওলানা সাদকে প্রতিহত করতে গতকাল দিনভর বিক্ষোভ করেছেন কওমি মাদ্রাসার আলেম-ওলামারা। বিমানবন্দরে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। প্রায় সাত ঘণ্টা বিক্ষোভ শেষে কর্মসূচি সমাপ্ত করেন এবং মাওলানা সাদকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় প্রতিহত করার ঘোষণা দেন।

বুধবার সকালে কাকরাইল মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার বরাত দিয়ে জানান, মাওলানা সাদ কাকরাইলে অবস্থান করলেও ইজতেমা মাঠে যাবেন না। তবে এর কয়েক ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং কোনো সিদ্ধান্তের কথাই তিনি স্পষ্ট করে বলেননি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মাওলানা সাদ ইজতেমায় অংশ নেবেন কি না তা তাবলিগ জামায়াতের মুরব্বিরা সিদ্ধান্ত নেবেন। সরকার শুধু দেখবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি না।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ব ইজতেমায় যোগ দেয়া দেশ-বিদেশের মুসল্লিদের নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

সাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাবলিগের মুরব্বিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮