ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা এখন ২০৪১ সালের জন্য কাজ করছি: শাহরিয়ার

অাকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘২০২১ সালের কাজ আমরা করে ফেলেছি। এখন ২০৪১ সালের জন্য কাজ করছি।’ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিশ্ব পরিস্থিতির পরিবর্তন: বাংলাদেশের পররাষ্ট্র নীতি’ বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০১০ সালে আমরা রিয়েলাইজ করেছিলাম বলেই আজকের বাংলাদেশ এখানে। এখানে আসতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ২০২১ সালের কাজ আমরা করে ফেলেছি। এখন আমরা ২০৪১ সালের জন্য কাজ করছি। যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন ও পানি ইস্যু। তবে সামনের দিনগুলোতে এমন কিছু কাজ করতে হবে যেগুলোর কেপাসিটি এখনো আমাদের নেই।’

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘গত নয় বছরে বাংলাদেশে যা হয়েছে তা যদি আজ হতে ২০ বছর আগে করা হতো বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াত?’

খালেদা জিয়া সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সরকার যদি মিয়ানমারকে বাংলাদেশের ওপর দিয়ে গ্যাসের লাইন যাওয়ার অনুমতি দিত, তবে আজ অন্যরকম কিছু হতে পারত।’

চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও রোহিঙ্গা সংকটে চীন আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের পক্ষে ভোট দেয়। আর ভারত এ ইস্যুতে ভোটাভুটি থেকে বিরত থাকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই বলছে চায়না আনকনডিশনালি আমাদের ভোট দেয়নি, সেহেতু তারা মিয়ানমারের সঙ্গে আছে। কিন্তু তারা তারপরও কি মিয়ানমারকে তাদের নীতিতে ঠিক রাখতে পেরেছে? মিয়ানমার কিন্তু আমাদের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে নমনীয় হয়েছে। তবে জাতিসংঘে তাদের সাপোর্ট পেলে আমাদের আরও ভালো হতো। তবে তাদের পক্ষ থেকেও বড় একটা পদক্ষেপ আমাদের পক্ষে এসেছে।’

মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ১৩৫টি দেশ। ভারত এ ইস্যুতে ভোটাভুটি থেকে বিরত থাকেন। মিয়ানমারের পক্ষে ভোট দেয় চীন, রাশিয়াসহ ১০টি দেশ। দক্ষিণ এশিয়ার নেপাল, শ্রীলংকাসহ ২৬টি দেশ এ ভোটাভুটিতে নিজের অবস্থান জানাতে অনিচ্ছা প্রকাশ করে।

খারাপ সময় এলেও বাংলাদেশের পররাষ্ট্র নীতি ‘বন্ধুত্ব সবার সঙ্গে, শত্রুতা কারো সঙ্গে নয়’ এই নীতির বিসর্জন দেয়া হবে না বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

আমরা এখন ২০৪১ সালের জন্য কাজ করছি: শাহরিয়ার

আপডেট সময় ১১:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮