ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উলটে প্রাণ গেল দুজনের রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

সরকার দেশের উন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বহু কাজ করছে। বিগত দিনে অন্যান্য সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের মতো উন্নয়ন করতে পারেনি।

বুধবার দুপুরে ভোলার ভেদুরিয়া, ভেলুমিয়া, চরসামাইয়া এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ও পৃথক সমাবেশে অডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রীর নিজ উদ্যোগে বুধবার চরসামাইয়া ইউনিয়ন পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ শুরু হয়। পরে ভেলুমিয়া, ভেদুরিয়া, আলীনগর ও ধনীয়া ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি বছরই আমরা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র দিয়ে থাকি। ঈদের সময় অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করি। বিনিময়ে শুধু মানুষের ভালোবাসা ও দোয়া চাই।

তোফায়েল আহমেদ বলেন, নতুন এই বছর হলো নির্বাচনের বছর। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো মানুষ আওয়ামী লীগের পক্ষে রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতব্বর প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন

সরকার দেশের উন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮