ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডিলিট’ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডিলিট’ ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সামাজিক অবদান ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক এ ডিগ্রি দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা জানান, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেটসভায় এ সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ জানুয়ারি প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং তাকে সম্মানসূচক এ ডিগ্রির স্মারক তুলে দেয়া হবে। ওই দিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লুবে ভিউ হোটেলে তাকে সংবর্ধনা দেয়া হবে।

জানা গেছে, একই দিন ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের জন্মস্থান রাউজানে তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন প্রণব মুখার্জি। এ ছাড়া ভারতের সাবেক রাষ্ট্রপতিকে নগরের স্মারক চাবি তুলে দেওয়ার আগ্রহ দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা জানিয়েছেন, এ বিষয়ে ভারতের দূতাবাসকে চিঠি দিয়ে জানানো হয়েছে। দূতাবাস এ বিষয়ে দিল্লির অনুমোদনের অপেক্ষায় আছে। যেহেতু উনি সাবেক রাষ্ট্রপতি, তাই উনার সফরসূচি দিল্লি থেকে চূড়ান্ত করা হয়। অনুমোদন পেলে আমরা তার হাতে নগরের চাবি তুলে দিয়ে সম্মান জানাতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডিলিট’ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০৪:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮