ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রোহিঙ্গাদের কারণে পর্যটকের সংখ্যা কমছে: পর্যটন মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন নতুন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। মঙ্গলবার বিকালে দশম জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

গত অক্টোবরে মিয়ানমার থেকে আাস রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয় সরকার। আর ১০ লাখের বেশি রোহিঙ্গার আশ্রয় হয়েছে কক্সবাজারে। আর বাংলাদেশে যত পর্যটক আসে, তার বেশিরভাগই এই জেলাটিতেই যায়। পর্যটন মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের কারণে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য বান্দরবান, কক্সবাজারসহ এর পাশ্ববর্তী এলাকার পর্যটন শিল্পের উপর বিরূপ প্রভাব পড়ছে।’

‘তবে পর্যটকদের নির্বিঘ্নে চলা-ফেরার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো তৎপর রয়েছে। এছাড়া দেশের পর্যটন গন্তব্যে পর্যটকদের ভ্রমণে আকৃষ্ট করার জন্য প্রচার-প্রচারণাসহ নানা ধরনের কার্যক্রম নেয়া হচ্ছে।’ সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের ফলে পর্যটক আগমনের সংখ্যা প্রতি বছরই বাড়ছে।’

মন্ত্রী ২০১৫-১৬ সালের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৫ সালে বাংলাদেশে মোট ভ্রমণকারীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৩ হাজার ৯৪ জন, ২০১৬ সালে এ সংখ্যা বেড়ে ৭ লাখ ১৬ হাজার ৭২৮ জনে দাঁড়ায়। এসব পর্যটকদের বেশিরভাগই ভারত, চীন, জাপান, নেপাল, শ্রীলংকা, ভুটান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ড ইত্যাদি দেশের নাগরিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রোহিঙ্গাদের কারণে পর্যটকের সংখ্যা কমছে: পর্যটন মন্ত্রী

আপডেট সময় ১১:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮