ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্টারপোলে যোগ দিচ্ছেন বাংলাদেশের দুই পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন(আইসিপিসি)। যা বিশ্বজুড়ে ইন্টারপোল নামেই পরিচিত। ফ্রান্সের লিয়নে এর সদর দপ্তর অবস্থিত। আর এবার সেই আন্তর্জাতিক পুলিশ সংস্থাটিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশের কৌশলগত নৈপুণ্যতায় মুগ্ধ হয়েই ইন্টারপোল তাদের নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

পুলিশ সপ্তাহ উপলক্ষে শনিবার পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সম্প্রতি ইন্টারপোলের এক সভায় আমাদের জঙ্গিবাদ দমনের প্রক্রিয়া প্রশংসিত হয়েছে। ইন্টারপোলের সেক্রেটারি আমার কাছে জঙ্গিবাদ দমনে দুজন কর্মকর্তা চেয়েছেন, যারা অন্যান্য রাষ্ট্রে জঙ্গিবাদ দমনের প্রশিক্ষণ দেবেন। ইতিমধ্যে দুজনের নাম আমরা অনুমোদন করেছি।

নিরাপত্তাজনিত কারণে ওই দুই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করতে চাননি আইজিপি।

শহীদুল হক আরও জানান, এর আগে খণ্ডকালীন প্রশিক্ষণে গেলেও জঙ্গিবাদ দমনে বিশেষজ্ঞ হিসেবে ইন্টারপোলে বাংলাদেশ পুলিশের স্থায়ী নিয়োগের বিষয়টি এবারই প্রথম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইন্টারপোলে যোগ দিচ্ছেন বাংলাদেশের দুই পুলিশ

আপডেট সময় ১১:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮