ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি এজেন্ট নাহিদ সুইডেন থেকে গুম হত্যার মিশন চালাচ্ছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াতের এজেন্ট নাহিদ নামে এক ব্যক্তি সুইডেনে অবস্থান করে বাংলাদেশে গুম-হত্যার মিশন চালাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ হবে সাম্প্রদায়িক শক্তির পরাজয়ের বছর।

রোববার ২০১৪ সালে জাতীয় নির্বাচনের আগে-পরে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য নিয়ে আয়োজিত খণ্ডচিত্র প্রদর্শনীতে তিনি এমন মন্তব্য করেন।

ওই প্রদর্শনীতে এসেছিলেন আগুনসন্ত্রাসে স্বামী ও সন্তান হারানো মাহরুফা বেগম এবং ট্রাক ড্রাইভার পটল মিয়া। শব্দ গেঁথে নয়, শুধু মাত্র অনুভুতিই পারে তাদের কষ্টের কথাগুলো বুঝতে। দুঃসহ স্মৃতিগুলো আজো তাদের তাড়িয়ে বেড়ায়। চোখের সামনে আগুনে পুড়ে যাওয়া স্বামী ও মেয়ে হারানো মাহরুফা বেগম কিংবা ট্রাক ড্রাইভার পটল মিয়া, তারা কেউই বোঝেন না রাজনীতি, ভোট কিংবা ক্ষমতার লড়াই। তবু তারাই সবচেয়ে ক্ষতির শিকার।

প্রদর্শনীর উদ্বোধন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি-জামায়াতের সহিংসতাকে পাকিস্তানী বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, দেশে হঠাৎ হঠাৎ খুন হচ্ছে, কেউ না কেউ গুম হচ্ছে। আর এসব পরিচালনা করছে সুইডেনে বসে নাহিদ নামে এক নেতা। যারা ৯ বছরের আন্দোলনে ব্যর্থ তারাই আজ এই সিরিয়াল গুম খুনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারা কোন মুখে ভোট চায়। ২০১৮ সাল হবে এসব অপশক্তির পরাজয়ের বছর।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিভিন্ন চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজক আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি এজেন্ট নাহিদ সুইডেন থেকে গুম হত্যার মিশন চালাচ্ছে: কাদের

আপডেট সময় ০৩:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮