ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গলায় গামছা পেঁচানো কিশোরের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কালভার্টের নিচ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মুন্না হোসেন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বেলাট-দৌলতপুর গ্রামে রাস্তার কালভার্টের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত মুন্না হোসেন যশোর জেলার চৌগাছা উপজেলার জামরা গ্রামের খোকন হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় শ্রমিকরা লাশটি কালভার্টের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, ছেলেটির গলায় গামছা পেঁচানো আছে। স্থানীয়রা কিশোরের লাশটি মুন্না বলে শনাক্ত করে তার পরিবারে খবর দেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলেটিকে অন্য জায়গা থেকে এখানে এনে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গলায় গামছা পেঁচানো কিশোরের লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮