ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

এই সরকারের আমলে শ্রমিক ইউনিয়ন ও টার্মিনাল দখল হয়নি: শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সাবধানতা ও বিচক্ষন্নতার সাথে গাড়ি চালাতে এবং যাত্রীদের সাথে ভাল ব্যবহার করতে পরিবহন শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন। ঢাকায় মহানগর নাট্যমঞ্চে শনিবার ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় তিনি এ আহবান জানান।

ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ তাজুল ইসলাম, শ্রমিক নেতা ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

শাজাহান খান বলেন, পরিবহন সেক্টর একটি সেবামূলক খাত। সড়ক পরিবহন শ্রমিকরা দেশের উন্নয়নে কাজ করছে। সরকার সকল শ্রেণির শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ট্রেড ইউনিয়ন ক্ষতিকর নয়। ট্রেড ইউনিয়ন থাকার ফলে গার্মেন্টস সেক্টরে জ্বালাও- পোড়াও নেই; শ্রমিকদের মধ্যে অস্থিরতা নেই। ট্রেড ইউনিয়ন থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

নৌমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোন শ্রমিক ইউনিয়ন অফিস ও টার্মিনাল দখল হয়নি। যারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করে তাদের সাথে সাধারণ শ্রমিকরা থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

এই সরকারের আমলে শ্রমিক ইউনিয়ন ও টার্মিনাল দখল হয়নি: শাজাহান খান

আপডেট সময় ১১:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮