ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দাঁড়ানো ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নারায়ণপুরের জামতলীতে ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জামতলীতে একটি মালবোঝাই ট্রাক সাইড নিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় জামালপুর থেকে দিগপাইতগামী একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে এসে ধাক্কা খায়। এতে সিএনজির চালক ও যাত্রীরা সামান্য আহত হলেও চালকের সাথে থাকা একজন যাত্রী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং গুরুতর আহত যাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নূর উদ্দিন জানান, জামতলীতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সামান্য আহত সিএনজির চালক ও যাত্রীগণকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে মো. আকাশ নামে একজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. আকাশ জামালপুর শহরের বাগেরহাটার মো.হাফিজুর রহমানের পুত্র বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাঁড়ানো ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ১

আপডেট সময় ১০:১০:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮