ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

মাধ্যমিক স্তর থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষা প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে কারিগরি শিক্ষাকে মাধ্যমিক স্তর থেকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী (মাদ্রাসা ও কারিগরি) কাজী কেরামত আলী। মন্ত্রিত্ব পাওয়ার পর শনিবার বিকালে নিজ জেলা রাজবাড়ীতে তাকে দেয়া গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাকে এ চেয়ারে বসানো হয়েছে বসে থাকার জন্য নয়। আমি সব সময় বলে আসছি দেশের বেকার সমস্যা সমাধান করতে হলে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। যেহেতু আমি সে দায়িত্ব পেয়েছি, এটাকে কাজে লাগাতে চাই।’

নতুন বছরের উপহার হিসেবে প্রধানমন্ত্রী রাজবাড়ীবাসীকে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, রাজবাড়ীবাসীর ভালোবাসার প্রতিদান হিসেবে মন্ত্রিত্ব পেয়েছি। তাই রাজবাড়ী জেলার জন্য কাজে অগ্রাধিকার থাকবে।’

মন্ত্রীর আগমন উপলক্ষে দুপুরে দৌলতদিয়া ঘাটে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

মাধ্যমিক স্তর থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮