ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিত্যক্ত কারখানায় দুই নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে একটি পরিত্যক্ত বেভারেজ কারখানার ভেতর থেকে দুই নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অপর এক নিরাপত্তাকর্মীকে। শনিবার বিকেলে শ্রীরামপুরের মীর মোশারফ আলীর মালিকানাধীন সুইডিস বেভারেজ নামের ওই কারখানার ভেতর পাওয়া যায় মরদেহ দুইটি।

স্থানীয় সুলতানা ইসলাম ও চৌকিদার হরিপদ জানান, শনিবার ভোরে কারখানার নিরাপত্তাকর্মী বালা মোল্লার চিৎকারে স্থানীয়রা রাজা ও শহীদুল্লাহ নামে দুই নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ বিকালে মরদেহ উদ্ধার করে।

ওই কারখানাটিতে রাজা, শহীদুল্লাহ ও বালা মোল্লা নামে তিন নিরাপত্তাকর্মী কারখানার মালামাল ও স্থান পাহারা দিতেন। প্রথম অবস্থায় কারখানাটিতে পানি প্রস্তুত করলেও পরবর্তীতে পানি প্রস্তুত করা হত। এরপর অনেকদিন ধরে কারখানাটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

ধামরাই থানার উপ-পরিদর্শক মলয় কুমার বলেন, কারখানাটির দুই নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় অপর নিরাপত্তাকর্মী বালা মোল্লাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও আশা করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিত্যক্ত কারখানায় দুই নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ

আপডেট সময় ০৯:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮