ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাঁজা রপ্তানিতে প্রথম হতে চায় অস্ট্রেলিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার সরকার বলছে, চিকিৎসায় ব্যবহৃত গাঁজার রপ্তানিতে তারা শীর্ষস্থান দখল করতে চায়। খবর বিবিসির। কানাডা এবং নেদারল্যান্ডস দেশের বাজারে গাঁজা বিক্রির পর এখন বিদেশেও রপ্তানি শুরু করেছে। অস্ট্রেলিয়া এই দুটি দেশকে টেক্কা দিতে চায়। এ জন্য তারা আইন পরিবর্তন করার পরিকল্পনা করছে। ওদিকে উরুগুয়ে এবং ইসরায়েলেরও একই রকম পরিকল্পনা রয়েছে।

ক্যানসারের কেমোথেরাপি চিকিৎসায় রোগীর মাথা ধরা ও বমিভাব কমাতে, এইডসের রোগীর ক্ষুধা জাগাতে, এবং পুরোনো বাত ও মাংসপেশীতে ব্যথা দূর করতে চিকিৎসকরা গাঁজার ব্যবহারে অনুমতি দিয়ে থাকেন। অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলছেন, তাদের এই পরিকল্পনার ফলে দেশের মধ্যে রোগীরাও উপকৃত হবেন। অস্ট্রেলিয়া ২০১৬ সালেই চিকিৎসায় গাঁজার ব্যবহার আইনসিদ্ধ করেছে। তবে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার অস্ট্রেলিয়ায় এখনও নিষিদ্ধ।

হান্ট বলছেন, এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলীয় গাঁজা চাষীরাও আর্থিকভাবে উপকৃত হবেন। সারা বিশ্বে চিকিৎসার জন্য যে গাঁজা চাষ হয় তার অর্থকরী মূল্য ২০২৫ সাল নাগাদ ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গাঁজার ব্যবহারের ওপর নিষেধ্জ্ঞা তুলে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাঁজা রপ্তানিতে প্রথম হতে চায় অস্ট্রেলিয়া

আপডেট সময় ১১:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮