ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালমনিরহাটে নতুন পাঠ্যবই না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাট সদর উপজেলায় নতুন পাঠ্যবই না পেয়ে আমিনা খাতুন (১৪) নামের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আমিনা সদর উপজেলার কুলাঘাট বাজার সংলগ্ন এলাকার আব্দুস সালামের মেয়ে ও স্থানীয় কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসী জানায়, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে নতুন বই আনতে যায় আমিনা খাতুন। তার সহপাঠীরা সবাই বই পেলেও ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ফেল করায় আমিনা খাতুনকে ৭ম শ্রেণীর বই দেয়নি স্কুল কর্তৃপক্ষ। গতকাল সকালে তাকে বই নিয়ে দেয়ার আশ্বাসে বিদ্যালয়ে পাঠায় তার পরিবার। কিন্তু সেখানে গিয়ে বই না পেয়ে বাড়ি ফিরে আমিনা। পরে বিকেলে নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘরে তার ঝুলন্ত লাশ দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, আমিনা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ফেল করায় তাকে ৭ম শ্রেণীর নতুন বই দেয়া হয়নি। এ বিষয়ে সদর থানা ওসি মাহফুজ আলম জানান, পুরো ঘটনাটি তদস্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লালমনিরহাটে নতুন পাঠ্যবই না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ১০:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮