ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথাও আছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ২৭ জানুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসবেন উইডোডো। সফরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বরের মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে আসেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। বাংলাদেশে আসার আগে মিয়ানমার সফর করেন ইন্দোনেশিয়ার মন্ত্রী। সেখানে মুসলমান রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানান তিনি।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনায় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি তীব্র ক্ষোভ তৈরি হয়। রোহিঙ্গাদের ওপর এই দমন-পীড়ন বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরেই ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হয়েছিল। এরই প্রেক্ষাপটে রেতনো মারসুদির বাংলাদেশ সফর করেন।

গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জেরে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে ২৫ আগস্ট থেকে বাংলাদেশের দিকে ছুটে আসে রোহিঙ্গারা। আর মানবিক কারণে সীমান্ত খুলে দেয় বাংলাদেশ।

এরপর দুই মাসে সাত থেকে আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সব মিলিয়ে এখন বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে বলে সরকারের তথ্য বলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় ০৯:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮