ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, গাড়ি ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি এলাকায় ট্রাকচাপায় আয়েশা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট বাইপাস সড়ক অবরোধ করে রাখে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত আয়েশা গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি খোরাইদ এলাকার জসিম উদ্দিনের মেয়ে এবং মেঘডুবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে মেঘডুবি এলাকায় ঢাকা সিলেট বাইপাস সড়ক পার হচ্ছিল আয়েশা আক্তার। এ সময় একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আয়েশার মৃত্যু হয়। ঘটনার পর শিক্ষার্থী ও এলাকাবাসী আগুন জ্বালিয়ে সড়কটি অবরোধ করে রাখে। এছাড়া ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ও যানটির চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮