ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নয় মাসে বিমানকে লাভজনক করব: শাহজাহান

অাকাশ জাতীয় ডেস্ক:

নয় মাসে বিমানকে লাভজনক করার ঘোষণা দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

শাহজাহান কামাল বলেন, ‘বিমানের অনেক বদনাম শুনেছি। কিন্তু এই বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার ৯ মাসের চ্যালেঞ্জ। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও বিমানের এই বদনাম আমি ঘোঁচাবো।’

মন্ত্রী বলেন, ‘আমি বঙ্গবন্ধুর সহচর ছিলাম। আমি ১৯৭৩ সালে সাংসদ নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়ে লহ্মীপুরবাসীকে পুরস্কৃত করেছেন। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো।’

এ সময় সাবেক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ছাড়াও মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সচিবালয়ে নিজ রুমে প্রবেশ করলে তার পূর্বসূরী রাশেদ খান মেনন তাকে ধরে মন্ত্রীর চেয়ারে বসান। পরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নতুন বিমানমন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার পর এই দপ্তরের দায়িত্ব পেলে অনেকেই বলেছে, এই মন্ত্রণালয় একটা আগুনের কুণ্ড। আমি সেই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি। অনেকের কাছেই বিমানের অনেক বদনাম আমি শুনেছি। আমি বলতে চাই, আমার হাতে সময় মাত্র ৯ মাস। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও বিমানের এই বদনাম আমি ঘুঁচাবো। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহজাহান কামাল বলেন, ‘জীবনে কোনোদিন ভাবিনি মন্ত্রী হবো। নেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী বানিয়েছেন। এই মর্যাদার জায়গায় বসিয়েছেন। আমি তার এই বিশ্বাস ও মর্যাদা রাখার চেষ্টা করব। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার প্রধান চ্যালেঞ্জ।’

এই চ্যালেঞ্জ উত্তরণে সবার সহযোগিতা চেয়ে বিমানমন্ত্রী বলেন, ‘আমাকে যারা বলেছে, এটি আগুন, আমি সততা দিয়ে, কাজ দিয়ে এই আগুনকে পানি করে দেবো। এ কাজে আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। আমার বিশ্বাস, আপনাদের সহযোগিতা পেলে এটা কোনও দুঃসাধ্য কাজ নয়।’

রাশেদ খান মেনন সম্পর্কে শাহজাহান কামাল বলেন, ‘মেনন ভাই আমার বড় ভাই, বিজ্ঞ রাজনীতিবিদ। তিনি এই মন্ত্রণালয়ের অনেক কাজ করেছেন, অনেক সফলতা তার আছে। আমি মন্ত্রণালয় চালাতে গিয়ে যেকোনও প্রয়োজনে তার পরামর্শ নেবো।’

এ সময় রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘আমি যতদিন দায়িত্বে ছিলাম, ভালো কাজ করার চেষ্টা করেছি। কখনও সুনাম, কখনও বদনাম হয়েছে। তারপরও কাজ করেছি।’

শাহজাহান কামাল দায়িত্ব গ্রহণের পর রাশেদ খান মেনন বিদায় নিয়ে তার নতুন দপ্তর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পথে রওনা হন। সেখানে সাড়ে ১২টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান মেনন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নয় মাসে বিমানকে লাভজনক করব: শাহজাহান

আপডেট সময় ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮