ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবার ওপর অভিমান করে পিয়ালী (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যার করার জন্য চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর একটি পা কাটা পড়েছে। আহত পিয়ালী কোটচাঁদপুর মডেল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারী গ্রামের প্রবাসী কেশব হালদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন কোটচাঁদপুর স্টেশনে ঢোকার আগে পিয়ালী হালদার স্কুলের ড্রেসপরা অবস্থায় ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। পিয়ালীর বাম পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। এতে তার বাম পায়ের পাতা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আঘাত লাগে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে। ঘটনাস্থলে থাকা লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

কোটচাঁদপুর হাসপাতালের চিকিৎসক ফারাহানা শারমিন বলেন, ‘মেয়েটির পা কাটা পড়েছে। এছাড়া মুখ ও মাথায় আঘাত লেগেছে। যে কারণে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা কেশব হালদার বিদেশ থেকে দীর্ঘদিন পর সম্প্রতি দেশে ফেরেন। তিনি পরিবারের কারো জন্য কিছু আনেননি। এনিয়ে পরিবারটিতে অশান্তি চলছিল। বুধবার সকালে এই বিষয় নিয়ে বাবা-মায়ের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে পিয়ালী স্কুলের যাওয়ার নাম করে নিজের বাইসাইকেলে চেপে রেলস্টেশনে এসে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ১২:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮