ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিক সুবিধা বাড়াতেই নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তর: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নাগরিক সুবিধা বাড়াতেই নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তাগণ তাদের প্রতিষ্ঠানকে অধিদপ্তরে উন্নীতকরণ উপলক্ষে আজ বুধবার দুপুরে আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এলে তিনি তাদের উদ্দেশে একথা বলেন। আজ নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী বলেন, নাগরিক সুবিধা বাড়াতে সরকার সব জেলা ও উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করছে এবং ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৮টি জেলা রেজিস্ট্রি অফিস ভবন এবং ২৩৩টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।

এছাড়া ৩০৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ১৪টি জেলা রেজিস্ট্রি অফিস ভবন এবং ২ ও ৩ তলা বিশিষ্ট ৯৮টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে আর কোনো জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে ভাড়া বাসায় অফিস করতে হবে না।

নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার ব্যক্ত করেছেন তা বাস্তবায়নে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচি রয়েছে। প্রধান লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করে দুর্নীতিমুক্ত জ্ঞানভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। এর সাথে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তথ্য ও যোগযোগ প্রযুক্তির অবদান নিশ্চিত করা।

এসব লক্ষ্য অর্জনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ই-গর্ভনেন্স, ই-কমার্স, ই-লার্নিং, ই-শিক্ষা, ই-স্বাস্থ্য, ই-সেবা চালুর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এক্ষেত্রে নিবন্ধন পরিদপ্তরকে পিছিয়ে থাকলে চলবে না। নিবন্ধন পরিদপ্তরেও সরকার ই-সেবা চালু করতে চায় এবং এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নিবন্ধন পরিদপ্তরের মহা-পরিদর্শক খান মো. আব্দুল মান্নানসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নাগরিক সুবিধা বাড়াতেই নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তর: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮