ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কবরের পাশে গান বন্ধ করতে বলায় ভারতে মুসলিমকে পিটিয়ে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচি জেলায় উচ্চ স্বরে গান বন্ধ করতে বলায় এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে জেলার মান্দার শহরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ওয়াসিম আনসারি (১৯)। তিনি মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে শ্রমিকের কাজ করতেন। তবে সম্প্রতি মান্দার এলাকায় নিজ বাড়িতে ফিরেছিলেন তিনি।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, জোরে গান-বাজনা ছেড়ে নববর্ষ পালন করছিল মান্দার শহরের একদল যুবক। সে সময় ওয়াসিম ও তাঁর দুই বন্ধু ঘটনাস্থলে গিয়ে গান বাজাতে নিষেধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওয়াসিমের ওপর হামলা চালানো হয়। ধারালো কিছুর আঘাতে ওয়াসিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসিবুল আনসারি নামের এক স্থানীয় বাসিন্দা জানান, একদল যুবক একটি মুসলিম কবরস্থানের কাছে জোরে গান বাজাচ্ছিল। ওয়াসিম বাধা দিতে গেলে তাঁকে খুন করা হয়। তাঁর দুই বন্ধু ভাগ্যবান যে তাঁরা পালাতে পেরেছেন। না হলে তাঁদেরও মেরে ফেলা হতো। এদিকে এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে তাঁদের বাড়িতে ফেরায় পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, ভারতে সাম্প্রদায়িক সংঘাতের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এতে শঙ্কায় রয়েছে দেশটির সংখ্যালঘু জনতা। এমনকি চলমান সংঘাতের কারণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে দিন দিন দূরত্ব বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কবরের পাশে গান বন্ধ করতে বলায় ভারতে মুসলিমকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮