ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শপথের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে এলেন না নতুন মন্ত্রীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া চারজনের মধ্যে তিনজন মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিলেন না। দপ্তর বণ্টনের পর আগামী বৈঠকে তারা যোগ দেবেন বলে দুইজন জানিয়েছেন দৈনিক আকাশকে। আর নারায়ণ চন্দ্র চন্দ আগে থেকেই মন্ত্রিসভার সদস্য ছিলেন। তার পদোন্নতি হয়েছে এবং তিনি বৈঠকে যোগ দিয়েছেন।

আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম দৈনিক আকাশকে বলেন, ‘মন্ত্রিসভা বৈঠকে শপথ নেয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে শুধু নারায়ণ চন্দ্র চন্দ স্যার এসেছেন। বাকিরা আসবেন না। তারা নেক্সট মিটিংয়ে আসবেন।’

বৈঠকের আগেই মঙ্গলবার শপথ নেয়া দুই মন্ত্রী মোস্তফা জব্বার এবং এ কে এম শাহাজাহান কামাল দৈনিক আকাশকে জানিয়েছিলেন, তারা মন্ত্রিসভার আজকের বৈঠকে যাচ্ছেন না।

মোস্তফা জব্বার দৈনিক আকাশকে বলেন, ‘এখনও তো মন্ত্রণালয় বণ্টন করে গেজেট প্রকাশ হয়নি। এই গেজেট প্রকাশ হলেই আমরা মন্ত্রিসভার বৈঠকে যোগ দেব।’

শাহজাহান কামাল বলেন, ‘আমি এখনও মন্ত্রণালয় পাইনি। এটা আগে পেয়ে নেই, তারপর মন্ত্রিসভার বৈঠকে যোগ দেব।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাদের শপথ পড়ান।

তাদের শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার সকালে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছিল। তবে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে এই প্রজ্ঞাপন হয়নি। তবে চার জনের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে মঙ্গলবার রাতেই প্রজ্ঞাপন জারি হয়েছে।

বর্তমান সরকারের আমলে এ নিয়ে পঞ্চমবার মন্ত্রিসভায় নতুন মুখ যোগ অথবা রদবদল হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

শপথের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে এলেন না নতুন মন্ত্রীরা

আপডেট সময় ১২:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮