ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকদল কর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় মো. নেছারউদ্দিন তালুকদার নামে এক শ্রমিকদল কর্মী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নেছারউদ্দিন উপজেলা শ্রমিকদলের নিবেদিত একজন কর্মী ছিলেন।

হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রাম গ্রামের আহম্মদ তালুকদারের ছেলে নেছারউদ্দিন মোটরসাইকেলযোগে ঘোষেরহাটে যান। সেখানে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালকিনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার মো. মামুন বলেন, নিহত নেছারউদ্দিন শ্রমিকদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘাতক নছিমনটি জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি রুটে ১৬৫ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকদল কর্মী নিহত

আপডেট সময় ০২:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮