ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, নতুন বছর ২০১৮ সাল নির্বাচনী বছর। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন, পদ্মাসেতু নির্মাণসহ বিগত ৯ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। এখন দল গোছানোর সময়, নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পালা। নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

সোমবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরসহ সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়নের দলীয় বর্ধিত সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর ব্যক্তিগত এবং সরকারের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান তিনি।

নির্বাচন নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে মোহাম্মদ নাসিম বলেন, ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। অপরদিকে বিএনপি’র অবস্থান বিশ্লেষণ করে তিনি বলেন, তারা মুখে যাই বলুক, খালেদা জিয়াকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে তাদের দলের অস্তিত্ব থাকবে না।

তিনি বলেন, সিঙ্গাপুর মালয়েশিয়াসহ অন্যান্য দেশের সরকারের স্থায়িত্ব ও উন্নয়ন তুলনা করে বলেন, এক নাগারে একটি দল সরকারে থাকলে দেশের উন্নয়নের গতি বাড়ে এবং দৃশ্যমান হয়। আওয়ামী লীগ সরকার বিগত ৯ বছরে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অন্তত আরও দশ বছর সরকার পরিচালনা করার সুযোগ দিতে জনগণের কাছে দলের প্রতিটি নেতাকর্মীকে যেতে হবে। জনগণের ভাগ্যের পরিবর্তন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক নাগারের সরকারের ক্ষমতায় থাকা দরকার বলেও তিনি মন্তব্য করেন।

কাজীপুরে মোহাম্মদ নাসিমের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত সভা চলে। বর্ধিত সভায় তৃণমূলের নেতাদের বক্তব্য ও পরামর্শ তিনি ধৈর্য্য সহকারে শোনেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই: নাসিম

আপডেট সময় ১২:০০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮