ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

পর্দা উঠল বাণিজ্য মেলার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি-বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে।

শেখ হাসিনা বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানসম্পন্ন নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার খুঁজতে হবে। এর জন্য সরকারের যা যা করা প্রয়োজন সেটা করবে। সারাদেশে একশটি বিশেষ অঞ্চল করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্পকারখানা গড়ে উঠবে।

১৯৯টি দেশে ৬৫০টি পণ্য রপ্তানি হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরে রপ্তানি প্রায় ৩৫ বিলিয়ন ইউএস ডলার।আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে মাসব্যাপী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। প্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

এবার ৫৮৯টি বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টল নিয়ে মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস ও দক্ষিণ কোরিয়ার ৪৩টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।

মেলায় ১০০টি সিসিটিভি স্থাপন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ডিএমপি সিসিটিভি মনিটর করবেন। প্রবেশ গেটে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রয়েছে। পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউটরা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

পর্দা উঠল বাণিজ্য মেলার

আপডেট সময় ০১:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮