ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। ১ জানুয়ারি দেশব্যাপী ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ অনুষ্ঠিত হবে। শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের কাছে বই হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা সচিব সোহরাব হোসেন। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে মাধ্যমিক পর্যায়ের এক সেট এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক পর্যায়ের এক সেট পাঠ্যপুস্তক হস্তান্তর করেন।

এ সময় অন্যানের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশব্যাপী প্রি-প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, ইবতেদায়ি, দাখিল-ভোকেশনাল, এসএসসি-ভোকেশনাল, স্মল এনথ্রোপলোজিকেল গ্রুপ এবং ভিজুয়ালিটি-চ্যালেঞ্জের চার কোটি ৩৭ লাখ ছাত্র-ছাত্রীর মধ্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী তার ভাষণে জানান, শিক্ষার উন্নয়নে তার সরকার যা যা করার সবই করছে। আগামী প্রজন্মকে শিক্ষিত ও মেধাবী করে তুলতে সরকার বিশেষ নজর দিচ্ছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭