ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে তাড়ানোর বিজেপির হুমকি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে তাড়ানোর হুমকি দেয়া হয়েছে। আসাম রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যের ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তগত কাঁঠালিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তৃতায় মন্ত্রী এই হুমকি দেন। এসময় মন্ত্রী সিপিআই (এম) কর্মীদেরও রাজ্য থেকে বিতাড়িত করার ঘোষণা দেন। ত্রিপুরার ‘দৈনিক দেশের কথা’ পত্রিকায় শুক্রবার প্রকাশিত সংবাদ সূত্রে এ তথ্য জানা গেছে।

আসাম রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন রাজ্যের বামফ্রন্ট সিপিআই (এম) কমিটি। পত্রিকাটির প্রকাশিত খবরে এক বিবৃতিতে নেতারা বলেছেন, ২৮ ডিসেম্বর ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়ায় এক নির্বাচনী জনসভায় আসামের বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তার বক্তৃতায় ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে তাড়ানোর হুমকি দিয়েছেন। এছাড়াও মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ওই সভায় সিপিআই (এম) কর্মীদের রাজ্য থেকে বিতাড়িত করা হবে বলেও ঘোষণা করেছেন। ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সিপিআই (এম) কমিটি হিমন্ত বিশ্বশর্মার এ ধরনের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং রাজ্যের শান্তি-সম্প্রীতিকামী ও গণতান্ত্রিক জনগণকে এ ধরনের ফ্যাসিস্টসুলভ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।

ত্রিপুরা রাজ্যের সিপিআই (এম) মুখপাত্র ও কেন্দ্রীয় নেতা গৌতম দাস জানান, পার্শ্ববর্তী রাজ্যের একজন মন্ত্রী ত্রিপুরায় এসে গোটা দেশে জনপ্রিয় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তাড়ানোর প্রকাশ্য এই হুমকি বিজেপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তিগুলোর গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে রাজ্যের বামফ্রন্ট কমিটি মনে করছে। ত্রিপুরা রাজ্যবাসীকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বানচালে বিজেপির অপপ্রয়াস সম্পর্কে সতর্ক থাকতে এবং সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে নির্বাচনী সংগ্রাম জোরকদমে এগিয়ে নিতে তার দল সিপিআই (এম) নেতাকর্মীরা সজাগ থাকবে বলেও তিনি মনে করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে তাড়ানোর বিজেপির হুমকি

আপডেট সময় ১২:১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭