ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুম্বাইয়ে চারতলা ভবন ধসে ১২ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপারে চারতলা একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ১২জন মৃত্যু হয়েছে। বাড়িটির মধ্যে অন্তত ৩০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের পশ্চিম ঘাটকোপারের দামোদর পার্ক এলাকায় ভবনটির দুটি অংশ ভেঙে পড়ে।

নগরের ফায়ার্স সার্ভিসের প্রধান প্রভাত রাহাংদেল জানান, আজ সকাল ১০টা ৪৩ মিনিটে তারা ভবন ধসের খবর পান। এখনো ভবনটির নিচে ৩০ থেকে ৪০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনের প্রতিটি ফ্লোরে তিনটি করে পরিবার থাকত। বাড়িটির প্রথম তলায় একটি নার্সিং হোম ছিল। তবে নার্সিং হোমটি বেশ কয়েক দিন ধরে বন্ধ ছিল।

মুম্বাই মিউনসিপ্যালের কর্মকর্তারা জানিয়েছেন, চারতলা ওই ভবনটির নিচতলায় নার্সিং সেন্টার ও ম্যাটানির্টি ক্লিনিক ছিল। তবে সম্প্রতি ভবনটির সংস্কার কাজ হওয়ায় এতে রোগীর সংখ্যা কম ছিল। আটকেপড়াদের উদ্ধারে অগ্নিনির্বাপন ইউনিটের ১৪টি গাড়ি কাজ করছে। এর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরাও কাজ করছে।

প্রসঙ্গত, বহুতল ভেঙে পড়ার ঘটনা মুম্বইয়ে নতুন নয়। অধিকাংশ ক্ষেত্রেই নিন্ম মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের জেরে এই সব বিপর্যয় ঘটে। ঘাটকোপারের বহুতলটি সেই রকম কোনও কারণেই ভেঙে পড়ল কি না, এখনও স্পষ্ট নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুম্বাইয়ে চারতলা ভবন ধসে ১২ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭