ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

কাতারে সামরিক অভ্যুত্থান প্রতিহত করার খবর নাকচ করল দোহা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের সহযোগিতায় কাতারের আমিরের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে দোহা। আঙ্কারায় অবস্থিত কাতারের দূতাবাস একটি তুর্কি পত্রিকার এ সংক্রান্ত খবর অস্বীকার করেছে।

তুর্কি ম্যাগাজিন ‘গারচেক হায়াত’ সোমবার দাবি করেছিল, গত জুন মাসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি’র বিরুদ্ধে এক অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিহত করতে দেশটিতে সেনা পাঠিয়েছিল তুরস্ক।

ম্যাগাজিনটি দাবি করে, গত ৫ জুন তুরস্কের বিশেষ বাহিনীর ২০০ সেনা কাতারের আমিরের প্রাসাদ রক্ষার দায়িত্বে নিয়োজিত হয়। কাতারের সেনাবাহিনী সেদেশের আমিরকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যবস্থা নেয়া হয়। কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

তুরস্কে কাতারের দূতাবাস গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, “তুর্কি পত্রিকার ওই খবর বাস্তবতা বিবর্জিত। তবে দোহার বিরুদ্ধে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করতে তুরস্ক ও কুয়েতের মতো বন্ধু রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।”

গত ৫ জুন সৌদি আরবের নেতৃত্বাধীন চারটি আরব দেশ সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন এর কয়েকদিন পর জল, স্থল ও আকাশপথে কাতারের ওপর অবরোধ আরোপ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে হামলা

কাতারে সামরিক অভ্যুত্থান প্রতিহত করার খবর নাকচ করল দোহা

আপডেট সময় ০১:৫৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭