ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

১২৭ ইউপি ও পৌরসভায় ভোট শেষে চলছে গণনা

অাকাশ জাতীয় ডেস্ক:

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দেশের মোট ১২৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও জেলা পরিষদে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। আজ বৃহস্পতিবার সকাল আটটা বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে জেলা পরিষদের ভোট হয় সকাল নয়টা থেকে বেলা দু্ইটা পর্যন্ত। সেখানে কেবল জনপ্রতিনিধিরাই ভোট দেন।

এরমধ্যে নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিন উপ-নির্বাচন), ইউপির ১১৫টি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের দুইটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়।

যে ছয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন হয়েছে সেগুলো হলো পঞ্চগড়ের বোদা, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা, জামালপুরের বকশীগঞ্জ, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল। আর যে ৩৭টি ইউপিতে সাধারণ নির্বাচন হয়েছে সেগুলোর ১৫টি কুমিল্লায়। এছাড়া মাধবদী, চুয়াডাঙ্গা ও শেরপুর পৌরসভায় হয়েছে উপনির্বাচন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ২৮ ও ২৯ নভেম্বর বাছাই ও ৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

ইসি সূত্র জানায়, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণেও এসব এলাকায় নির্বাচন হয়নি। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হলো।এদিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল কমিশনের নির্দেশনায়।

বুধবার ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা কুমিল্লা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। এখানকার ১৫টি ইউপিতে সাধারণ ও চারটি ইউপিতে বিভিন্ন পদে ভোট অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

১২৭ ইউপি ও পৌরসভায় ভোট শেষে চলছে গণনা

আপডেট সময় ১১:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭