ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে নিহত চেয়ারম্যানের স্ত্রী লড়ছেন নৌকা প্রতীকে

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পলি বেগম এবং বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ।

কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এ ইউপিতে ভোটার সংখ্যা ১১ হাজার ৪৭৯। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৭৪৫ এবং নারী ভোটার ৫ হাজার ৭৩৪ জন। কেন্দ্রগুলোতে আইন-শৃংখলা রক্ষায় আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে।

জানা যায়, গত ২৫ আগস্ট ভোরে ঘুমন্ত অবস্থায় হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৪৮) গাজীরহাট এলাকার নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। পলি নিহত চেয়ারম্যান নাহিদ মোল্যার স্ত্রী।

এলাকাবাসী এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ মোল্যা আ’লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ হত্যা মামলার অন্যতম আসামি হলেন- হামিদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোহাম্মদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে নিহত চেয়ারম্যানের স্ত্রী লড়ছেন নৌকা প্রতীকে

আপডেট সময় ০২:২৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭