ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

আগুন কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় বস্তিতে আগুন লেগে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবা ও ভাই। এছাড়া আগুনে দুটি ঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিহত রানা এরশাদ নগরের বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে স্থানীয় তরুণ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। আহতরা হলেন, রানার বাবা মনির হোসেন ও ভাই রাজিব।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে এরশাদ নগরের ২নং ব্লকের ওই বস্তিতে আগুন লাগে। দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জড়ো হয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। পরে আগুনের ব্যাপকতা দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে শিশু রানা মারা যান। আহত হন দুইজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনে ওই বস্তির দুটি ঘর, পাঁচটি দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

আগুন কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

আপডেট সময় ০২:২৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭