ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তানোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী তানোর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শাহ আলম (৩৫)। বুধবার দুপুরে তানোর পৌরসভার জিউল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটুলি গ্রামে। তার বাবার নাম এনাম আলী।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, সড়কে একটি ভুটভুটি টেম্পু সামনের আরেকটি ভ্টুভুটি টেম্পুকে ধাক্কা দেয়। সামনের টেম্পুটি তখন আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পেছনের টেম্পুর সামনে বসে থাকা যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন আরও চারজন।

ওসি রেজাউল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে স্বজনদেরও। তারা গেলে লাশ হস্তান্তর করা হবে। আর দুটি ভুটভুটি টেম্পু এবং মোটরসাইকেলটিকেও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তানোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট সময় ১১:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭