ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

পরিবহন নীতিমালা সংস্কার আবশ্যক: রাঙ্গা

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিবহন মালিক, শ্র্রমিক ও যাত্রী সাধারণের কল্যাণে বিদ্যমান পরিবহন নীতিমালা সংস্কার আবশ্যক বলে মনে করেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙ্গা মঙ্গলবার রমনা আইইবি মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এই মতামত তুলে ধরেন।

সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, সমিতির নেতৃবৃন্দের পক্ষে সর্দার শাহ আলম, রুস্তুম আলী খান, কফিল উদ্দিন, আলী আকবর, গোলাম রসুল বাবুল, মোঃ গোলাম নবী প্রমুখ এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০ দলীয় জোট আন্দোলন সংগ্রামের নামে দেশব্যাপী পরিবহন খাতের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ মালিক-শ্রমিকদের ক্ষয়-ক্ষতি পুরণে প্রায় ৪০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। এর মাধ্যমে সরকার পরিবহন বান্ধব সরকার হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত পেয়েছে।

অতীতে কোন সরকারই পরিবহন খাতে এ ধরণের আর্থিক সহায়তা দেয়নি উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বলেন, ইতোমধ্যে বর্তমান সরকার পরিবহন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে।

অংশগ্রহণকারী মালিক সমিতির নেতৃবৃন্দ উত্থাপিত দাবি-দাওয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, গাড়ির রেজিষ্ট্রেশন, ট্যাক্স- টোকেন ফি কার্যক্রম বিকেন্দ্রীকরণ, সড়ক পথে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, যানজট হ্রাস, প্রতিটি জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ, সড়ক দুর্ঘটনা রোধে আঞ্চলিক ও মহাসড়কে অবৈধ যান চলাচল পুরোপুরি বন্ধসহ পরিবহন মালিক-শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বিভিন্ন হাইওয়েতে সমন্বিত চেকপোষ্ট স্থাপন ও বিভিন্ন পৌর কর্তৃপক্ষের ইচ্ছামাফিক চাঁদা আদায় কার্যক্রম বন্ধ করার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী সমিতির সদস্যদেরকে সরকারের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। পরে সভায় জানানো হয়, সড়ক পরিবহন নীতিমালা সংস্কার দাবি ও সম্প্রতি দু’টি মামলায় রায় দান পরিস্থিতি ব্যাখ্যা করতে আগামী বছরের ৩ জানুয়ারি বেলা ১২ টায় প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে সমিতির পক্ষথেকে স্মারকলিপি দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

পরিবহন নীতিমালা সংস্কার আবশ্যক: রাঙ্গা

আপডেট সময় ১০:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭