ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজসাক্ষী হতে চেয়ে যুদ্ধাপরাধী আবদুল লতিফের আবেদন

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের দায় স্বীকার করে প্রথমবারের মতো রাজসাক্ষী হতে রাজী হয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ময়মনসিংহের আবদুল লতিফ। সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনও করেছেন তিনি।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে তিনি এ আবেদন করেন। পরে ওই আবেদনের শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আবদুল লতিফের পক্ষে ছিলেন আইনজীবী শুকুর আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন আবদুল লতিফ। ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ ও মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে। অভিযুক্ত এগারোজন আসামির মধ্যে ৯ জন গ্রেফতার আছেন। বাকি দুই জন পলাতক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার কোনো আসামি এই প্রথমবার রাজসাক্ষী হওয়ার আবেদন করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজসাক্ষী হতে চেয়ে যুদ্ধাপরাধী আবদুল লতিফের আবেদন

আপডেট সময় ১০:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭