ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিভার সিরোসিসে আক্রান্তদের দেহে স্টেমসেল ব্যবহারে সুফল

অাকাশ জাতীয় ডেস্ক:

লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের দেহে স্টেম সেল ব্যবহার করে সুফল মিলেছে। গত দেড় বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগে ৩৭ রোগীর দেহে স্টেম সেল ব্যবহার করে ৩৪ জনের ক্ষেত্রে সফলতা অর্জিত হয়েছে।

মঙ্গলবার বিএসএমএমইউ’র ডা. মিলন হলে দিনব্যাপী স্টেমসেল রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির প্রথম আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মামুন আল মাহতাব স্বপ্লীল বলেন, স্টেমসেল রিজেনারেটিভ মেডিসিন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনন্য সংযোজন। প্রায় দেড় বছর ধরে দেশে স্টেমসেল থেরাপি নিয়ে কাজ করছেন। লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের স্টেমসেল ব্যবহার করে তারা সুফল পেয়েছেন।

স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সভাপতি ও বিএসএমএমইউ’র হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানের নতুন সংযোজন স্টেমসেল থেরাপি পদ্ধতি বাস্তবায়ন হলে বাংলাদেশ চিকিৎসা বিজ্ঞানের জগতে আরও এক ধাপ এগিয়ে যাবে। এ পদ্ধতির সফল বাস্তবায়নে বিএমএ সব ধরনের সহায়তা দেবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, স্টেমসেল থেরাপি ব্যবহার করে লিভার সিরোসিসের রোগীকে বাঁচিয়ে রাখা যায়, এটি এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আরও বড় পরিসরে কার্যক্রম শুরু করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামিক রিপালিক অব ইরানের অ্যাম্বাসেডর চার্জ দ্য অ্যাফেয়ার্স ইব্রাহীম সাফি রিজওয়ানি নেজাদ, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি অব ইকোনোমিপ জিনা ইউকি, জাপানের ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, ইরানের ডা. হামিদ রেজা আগায়ানসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিভার সিরোসিসে আক্রান্তদের দেহে স্টেমসেল ব্যবহারে সুফল

আপডেট সময় ০৮:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭