ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

৪ জানুয়ারি ফেনীর ছয় লেন ফ্লাইওভারের উদ্বোধন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর মহীপালে দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট ফ্লাইওভার আগামী ৪ জানুয়ারি উদ্বোধন করা হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে আজ সোমবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে ফ্লাইওভারের উদ্বোধনকাজের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী। তিনি আরো জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও মহীপালে একযোগে এ উদ্বোধন অনুষ্ঠান হবে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ প্রকল্প সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই নির্মাণকাজ শেষ করেছে। ফ্লাইওভারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবিচ্ছেদ্য অংশ।

এ প্রকল্পে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় হয়েছে। ৬৬০ মিটার দৈর্ঘ্যের এ ফ্লাইওভারে ২৯০ মিটার র‍্যাম্প ও ১১টি স্প্যান রয়েছে। ওপরে ছয় লেন ও নিচে চার লেন সার্ভিসসহ মোট ১০ লেনে যানবাহন চলাচল করতে পারবে।

এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগের প্রধান মেজর জেনারেল সিদ্দিক, ডিজি ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনীর পৌর মেয়র হাজি আলাউদ্দিন, কেবল অপারেটর ডিজিকম (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

৪ জানুয়ারি ফেনীর ছয় লেন ফ্লাইওভারের উদ্বোধন: কাদের

আপডেট সময় ০৮:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭