ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

রাজশাহীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম হাসিবুল ইসলাম। সে উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে। সোমবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সুলতানগঞ্জ-ফরিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকের চালককেও। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে হাসিবুল বাইসাইকেলে চড়ে চাচার বাড়ি যাচ্ছিল। পথে বাইসাইকেলের চেন পড়ে যায়। এ সময় মহাসড়কের পাশে বাইসাইকেল দাঁড় করিয়ে সে চেন তুলছিল। তখন চাঁপাইনবাবগঞ্জগামী ওই ট্রাকটি তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, হাসিবুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককেও আটক করা হয়েছে। নিহত হাসিবুলের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

আপডেট সময় ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭