ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ ক্ষমা চাইলেন শিল্পা শেঠি

আকাশ বিনোদন ডেস্ক:

সাম্প্রতি এক সাক্ষাৎকারে জাতির উদ্দেশ্যে কটূ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সালমান খান ও শিল্পা শেঠি। এবার সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন শিল্পা। তারপর তিনি টুইটারে দাবি করেন, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি বাস্তবে কাউকে আঘাত দিয়ে, বা কোনও জাতির উদ্দেশ্যে কটূ মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, দুদিন আগে সালমানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি টাইগার জিন্দা হ্যায় ছবিতে একটি নাচের দৃশ্য প্রসঙ্গে সুপারস্টার মন্তব্য করেন, তাকে ওই দৃশ্যে একেবারেই একজন ভাঙ্গির মতো লাগছে।

এদিকে শিল্পা অপর এক সাক্ষাৎকারে বলেন, তাকে বাড়িতে পুরো একজন ‘ভাঙ্গি’র মতো দেখতে লাগে। এই দুটো মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি বাল্মিকী সম্প্রদায়। গতকালই দুই তারকার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এই নিয়ে সমালোচনার ঝড় শুরু হওয়ার পরই নিজের এই পুরনো সাক্ষাৎকারে প্রসঙ্গে টুইটারে ক্ষমা চেয়ে নিলেন শিল্পা। ক্ষমা চেয়ে তিনি আরও লেখেন, আমি সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করি।

আন্ধেরি থানায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে রোজগার আঘাদি রিপাবলিকান পার্টির সাধারণ সম্পাদক নবীন রামচন্দ্র লাডে। তিনি তার অভিযোগ পত্রে বলেন, জাত তুলে এধরনের হেনস্থামূলক মন্তব্য করার জন্যে, দুজনের বিরুদ্ধে মামলা শুরু করা যায়।’

এই ঘটনায় দুই তারকার বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা না হলেও, অবিলম্বে খতিয়ে দেখা হবে কী ধরনের পদক্ষেপ এই দুই তারকার বিরুদ্ধে নেওয়া যায়, জানিয়েছেন আন্ধেরি থানার সিনিয়র পুলিশ আধিকারিক পণ্ডিত থোরাট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হঠাৎ ক্ষমা চাইলেন শিল্পা শেঠি

আপডেট সময় ০৪:১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭