ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

স্বাধীনতার ইতিহাস বুকে ধারণ করে সামনে এগুতে হবে: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বুকে ধারণ করে সামনে এগুতে হবে। নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে পড়ালেখা করে মানুষ হিসেবে বেরুতে হবে, দানব হিসেবে নয়।

মন্ত্রী আজ শনিবার চট্টগ্রামের হালিশহর পি এইচ আমীন একাডেমির ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে, এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত দেশ গড়ার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পাড়ি জমিয়েছে। এজন্য কাজ করছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।

উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশকে দেখতে হলে এ সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ক্ষমতায় থেকে দুর্নীতি ও দলবাজি করা যায় না। দুর্নীতি ও দলবাজি উন্নয়নে বাধা সৃষ্টি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

স্বাধীনতার ইতিহাস বুকে ধারণ করে সামনে এগুতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:১৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭