ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা বিধ্বস্ত, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের দেউলপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা বিধ্বস্ত হয়। এ সময় পোশাক শ্রমিক আল আমিন ঘটনাস্থলেই মারা যান।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা ওই অটোরিকশাটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। নিহত আল আমিন পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাইথল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের রেলক্রসিং অতিক্রমকালে একটি সিএনজি অটোরিকশাকে ট্রেন ধাক্কা দেয়। এতে তা বিধ্বস্ত হয়। এতে ট্রেনের দরজায় ঝুলে থাকা যাত্রী গার্মেন্টস কর্মী আল আমিন ট্রেন থেকে পড়ে যান। পরে ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম খান বলেন, স্টেশন মাস্টারের কাছ থেকে তারা কোনো মেমো পাননি। ফলে রেলপুলিশ কোন পদক্ষেপ নিতে পারেনি। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পাগলা থানা পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা বিধ্বস্ত, নিহত ১

আপডেট সময় ১১:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭