ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালপুরে বিয়ে সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের লালপুরে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম আরজ আলী (৫০)। আজ শনিবার উপজেলার মোহরকয়া গ্রামে মোহরকয়া দাখিল মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। নিহত আরজ আলী মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের মৃত সোবহান আলীর ছেলে।

জানা গেছে, সকালে আরজ আলী খেজুরের রস সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব শত্রুতার জের ধরে মোহরকয়া দাখিল মাদ্রাসার পিছনের রাস্তায় একই গ্রামের মৃত ফরিদ সরদারের ছেলে আশরাফুল ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে আরজ আলী মৃত্যু হয়।

লালপুর থানার (ওসি) অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, কয়েকদিন পূর্বে মহরকয়া বাজারে আরজ আলীর সাথে আশরাফুলের বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ হয়। এরই সূত্র ধরে আশরাফুল আরজ আলীকে খুন করতে পারে।

তিনি আরো জানান, আশরাফুলের ছুরির আঘাতে আরজ আলী খুন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সে বর্তমানে পলাতক রয়েছে, আটকের জন্য চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে এজাহারের প্রস্তুতি চলছে। আরজ আলীর লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লালপুরে বিয়ে সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৬:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭