ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মির্জাপুরে রেললাইনের ব্রিজ থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে রেললাইনের ব্রিজ থেকে পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক খাদ্য কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুরের বাওয়ার কুমারজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম মানিকগজঞ্জ জেলা সদরের খাদ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহত রফিকুল ইসলাম টাঙ্গাইল সদরের ছিলিমপুর ইউনিয়নের বড়ুহা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সপরিবারে রফিকুল ইসলাম তার ভগ্নিপতির বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রামের জোয়াহের মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকালে ভগ্নিপতির নিকটাত্মীয় মারা গেলে তার জানাজা নামাজ পড়ার জন্য স্ত্রী তাহমিনা ও বড় বোন রোকেয়া বেগম ও ভগ্নিপতি জোয়াহের মিয়াকে সঙ্গে নিয়ে মির্জাপুর বাজারের ওই বাসায় আসেন। এশার নামাজের পর মির্জাপুর থানা মসজিদে জানাজা নামাজ শেষে সবাইকে নিয়ে বোনের বাড়ি ফেরার পথে বাওয়ার কুমারজানী মধ্যপাড়া রেল সড়কের ব্রিজ দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় পা পিচলে পড়ে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যান। এসময় তার বোন ও স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

মির্জাপুরে রেললাইনের ব্রিজ থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭